রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মিরকাদিমে জমি নিয়ে জেরে সহোদরদের মারধরে হাসাপাতালে ভর্তি রাজু

 প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, ৩ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের মিরকাদিমে জমি সংক্রান্ত বিরোধে গুফুর হোসেন রাজু নামে এক ব্যাক্তিকে মারধর করে গুরুত্বর আহত করার অভিযোগ উঠছে তার আপন ভাই ও বোনদের বিরোদ্ধ। এরিপোর্ট লেখা পর্যন্ত আহত রাজু মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরত্বর আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে গত ২৯ই মিরকাদিম পৌরসভার মস্তান বাজার এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। এঘটনায় রাজু ছাড়াও তার স্ত্রী রওশন আরা পারভীন ও ২কন্যা আহত হয়। তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানীয় ও ভোক্তভোগী সূত্রে জানাগেছে, মিরকাদিম পৌরসভার ৭নং ওয়ার্ডের মস্তান বাজার এলাকার মৃত শাহ আলম বেপারীর রেখে যাওয়া ১১শতাংশ জমির উত্তরাধিকার সূত্রে মালিক ৪পুত্র আব্দুর রহমান, গফুর হোসেন রাজু, আরিফ, গোলাম হোসেন ও চার কন্যা। তবে মেজো সন্তান রাজু দীর্ঘদিন যাবত কর্মসূত্রে সিরাজদিখানন উপজেলার তালতলা এলাকায় বসবাস করে আসছিলো। ব্যবসায়িক লোকসানের স্বীকার হয়ে আর্থিক টানাপোড়নে বাসা ভাড়া দিয়ে থাকা আর সম্ভব না হওয়ায় পৈত্রিক জমিতে নিজের অংশে ফিরতে চাচ্ছিলো সে। তবে এনিয়ে তার জমিতে ভোগদখলকারী ভাইদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এর মধ্যে গত ৬মাস পূর্বে পৈত্রিক জমির পাশবর্তী ভাড়া বাসা নেয় রাজু। এরপর বিগত কয়েক মাসে এনিয়ে একাদিক বার স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃংখলা বাহিনীর শরণাপন্ন হয় রাজু৷ সর্বশেষ গত ২৯তারিখে নিজ বাড়িতে ফিরলে কিছু সময় পরই দুই ভাই আরিফ ও গোলাম হোসেন রাজুর উপর ঝাঁপিয়ে পরে। এসময় তাকে এলোপাতাড়ি মারধর করে তারা। স্বামীকে বাঁচাতে স্ত্রী ছুটে আসলে তাকেও মার করে তারা। মারধরে অংশনেয় ভাগনে সায়েম, সিয়াম সহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা পরে গুরত্বর আহত অবস্থায় প্রতিবেশীদের সহযোগিতায় রাজুকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।এঘটনায় একইদিন বিকালে ৬জন আসামী করে হাতিমার পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে। এব্যাপারে আরিফ ও গোলাম রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।এব্যাপারে হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজীব জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!