শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন সিরাজদিখানের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম।

 প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ৪ আগস্ট, ২০২৩

বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন সিরাজদিখানের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)  প্রতিনিধিঃ

৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম। তিনি উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামের মরহুম জনাব মোঃ সুলতান মিয়ার পুত্র। সাইফুল ইসলাম মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করেন। ২০১০ সা‌লে খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি‌-তে জিপিএ-৫ ও ২০১২ সা‌লে ঢাকা ইমপিরিয়াল কলেজ থেকে এইচএসসি‌তে ‌জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হোন। এরপর তিনি ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে কৃ‌তি‌ত্বের সাথে গ‌ণি‌তে অনার্স ও মাস্টা‌র্স সম্পন্ন ক‌রেন । সাইফুল ইসলামের মা, ৭ ভাই,  ১ বোন ও তার ভাই-বোনদের ছেলে মেয়েদের নিয়ে  তার পরিবার।  তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে জনমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বর্তমানে তিনি সমাজ সেবামূলক সামাজিক সংগঠন ঐক্যতান যুব ফাউন্ডেশনের কার্যকরি সদস্য হিসেবে অধিষ্ঠিত আছেন। সাইফুল ইসলাম সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণের সুবাদে সামাজিক ও ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে বড় হয়েছেন। এছাড়া সাইফুল ইসলামের এক ভাই মোঃ জাহিদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স- মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে সিএজি’র অধীনস্থ স্বাস্থ্য অধিদপ্তরে অডিটর হিসেবে কর্মরত আছেন। এছাড়া  সাইফুল ইসলামের অন্যান্য ভাইদের সকলে নিজ নিজ পেশায় সুনামের সহিত কর্মরত রয়েছেন। সাইফুল ইসলাম ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়ায় সিরাজদিখান উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বন্ধু বান্ধব আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ   সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার কৃতিত্বের প্রশংসার পাশাপাশি শুভেচ্ছা  ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। এদিকে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ও সিরাজ‌দিখান থানার সদ্য যোগদানকৃত ওসি  বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের শুভেচ্ছা ও অ‌ভিনন্দন জানান এবং কর্মস্থলে যোগদা‌নের পর সততার স‌হিত দা‌য়িত্ব পাল‌ন ক‌রে স্মার্ট বাংলা‌দেশ গঠ‌ণে অংশীজন হওয়ার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রেন। উল্লেখ্য, ৩ আগস্ট বৃহস্পতিবার  সন্ধ্যায় সরকারী কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ৪১তম বি‌সিএস এর ফলাফল প্রকাশ করা হয়। এতে  ২ হাজার ৫২০ জনকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এর ম‌ধ্যে মুন্সীগঞ্জের  সিরাজ‌দিখান উপ‌জেলার  রাজানগর ইউ‌নিয়‌নের সৈয়দপুর গ্রা‌মের মৃত আলী মাহমুদের কণ্যা সায়মা মাহমুদ (মীম) বিসিএস (শিক্ষা) ক্যাডা‌রে ও  বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামের মৃত সুলতান মিয়ার পুত্র সাইফুল মোঃ সাইফুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারে চুরান্তভাবে সুপা‌রিশপ্রাপ্ত হন।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!