বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

বিশ্বের সকল প্রানীর শান্তি ও কল্যান কামনায় সিরাজদিখানে ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ৭ মার্চ, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামে বিশ্বের সকল প্রানীর শান্তি ও কল্যান কামনায় ৫০ বর্ষীয় ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্ত্তন গত ১ মার্চ রোববার ব্রহ্ম মুহুর্ত থেকে শুরু হয়ে গতকাল শনিবার রাত সারে চারটায় শেষ হয়েছে । গত ৭দিন সকাল সন্ধ্যায় অবিরাম(২৪ঘন্টা) সার্বজনীন শ্রী শ্রী গৌর নিতাই মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্ম প্রাণ ভক্ততের মহামিলন মেলা অনুষ্ঠিত হয়। এ ৫৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্ত্তন চলাকালীন বিভিন্ন দেশ ও জায়গা থেকে আগত ভক্তপদরজ প্রার্থী বৈষ্ণব পদসুধা পিপাসু বৃন্দ তিন বেলা পূর্ণ্য ভুজ প্রসাদ পেয়েছেন। অনুষ্ঠানের সভাপতি বাবু নারায়ন চন্দ্র পাল বলেন, ৫০ বছর যাবৎ সন্তোষপাড়ায় মহানাম সংকীর্ত্তন হচ্ছে। কৃষ্ণকৃপায় আমাদের কোন সমস্য হয়নি। গত সাতদিন অনুষ্ঠানে ও শেষদিন মহাপ্রসাদ বিতরণে আমাদের সারে ১৫ লাখ টাকা খরচ হয়। সম্পূর্ণ্য টাকা ভক্ততের অনুদান মাধ্যমে আসে। আমাদের নিজস্ব কোন ফান্ড নেই। আমাদের গ্রাম ও এলাকার সকল পেশার মানুষ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানে এসে সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ বলেন,ধর্ম যার যার রাস্ট্র সবার। বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ। এখানে সৌহার্দ সম্প্রীতি রয়েছে। প্রেম ও প্রার্থনার কাছে বাংলাদেশের মানুষ কতটা নিবেদিত,এই রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া শ্রী শ্রী গৌর নিতাই আখরায় এসে বুঝা যায়। তা নিয়ে আমাদের গল্প ও গর্ব করার অনেক কিছুই আছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!