বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বন্ধ হয়ে গেল স্যামসাং মোবাইলের মূল কারখানা

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

দক্ষিণ কোরিয়ার বিশ্ব বিখ্যাত মোবাইল ব্র্যান্ড স্যামসাংয়ের মূল কারখানা ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের কারণেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। দেশটির গুমি নগরীতে স্যামসাং কারখানার এক কর্মীকে করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে স্যামসাং কর্তৃপক্ষ। এ ঘটনার পর কারখানাটিকে আপাতত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

স্যামসাং ইলেকট্রনিকসের পক্ষ থেকে বলা হয়, আক্রান্ত কর্মী যে তলায় কাজ করতেন ওই তলা ২৫ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বন্ধ রাখা হবে– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

“যেসব কর্মী আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা আক্রান্ত হয়েছেন কিনা তা জানতে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে,”- বলা হয়েছে স্যামসাংয়ের পক্ষ থেকে।

স্যামসাংয়ের মোট স্মার্টফোন উৎপাদনের ছোট একটি অংশ আসে গুমি কারখানা থেকেই। স্থানীয় বাজারের জন্য হাই-এন্ড ফোন বানানো হয় ওই কারখানায়। ভিয়েতনাম এবং ভারতেই বেশিরভাগ স্মার্টফোন উৎপাদন করে স্যামসাং।

দক্ষিণ কোরিয়ায় একদিনেই নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি হওয়ায় পরিস্থিতি ‘ভয়াবহ’ হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী চুং সায়ে-কিউন।

দেশটির কর্মকর্তারা বলছেন, শুক্রবার থেকে শনিবার নাগাদ নতুন করে ২২৯ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে।

দক্ষিণ কোরিয়ার অন্যান্য অঞ্চলে চিপ এবং পর্দা কারখানার উৎপাদনে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে স্যামসাং।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!