বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রবেশপত্রে ভুল, অভিমানে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী

 প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, ৩ ফেব্রুয়ারি, ২০২০

আজ সোমবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে সে পরীক্ষায় অংশ নেয়নি তৃষ্ণা রানী (১৫)। কারণ সে অভিমান করে পাড়ি জমিয়েছে পরপারে। আর অভিমানের কারণ প্রবেশপত্রে বাণিজ্য বিভাগের জায়গায় ভুল করে মানবিক বিভাগ আসা।

রোববার দুপুরে সে নিজের শোয়ার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তৃষ্ণা নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাকডোকরা গ্রামের দুলাল রায়ের মেয়ে। তার মাহিগ উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

তৃষ্ণা রানীর চাচি অলিনদিতা রানী জানান, এসএসসি পরীক্ষায় তৃষ্ণার বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দেয়ার কথা ছিল। তবে প্রবেশপত্রে বাণিজ্য বিভাগের জায়গায় মানবিক বিভাগ আসায় সে স্কুলের বিদায় অনুষ্ঠান থেকে এসে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

মাহিগ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, গত ২৮ তারিখ বিকেলে প্রবেশপত্র বিদ্যালয়ে আসে। সকল পরীক্ষার্থী প্রবেশপত্র নিয়ে গেলেও তৃষ্ণা রানী প্রবেশপত্র নিতে আসেনি। রোববার বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠান শেষে প্রবেশপত্র গ্রহণ করে জানায় তার বিভাগ ভুল এসেছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বলি তুমি পরীক্ষায় অংশগ্রহণ করো আমরা বিভাগ পরিবর্তনের চেষ্টা করব। কিন্তু বাড়িতে যাওয়ার পরই সে আত্মহত্যা করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম জানান, পরীক্ষা শুরুর একদিন আগে স্কুলে কিভাবে বিদায় অনুষ্ঠান হয়? আর প্রবেশপত্রটি আগে দিলে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতো না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!