শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

পূর্ব শত্রুতার জেরে হামলা-মামলা ঘটনায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ৩ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজদিখানে পূর্ব শত্রুতার জের ধরে সাজানো মামলা সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার ।এই ঘটনায় হয়রানীর শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছে পরিবার টি । পরিত্রান পাওয়ার জন্য পরিবারটি বিভিন্ন চেয়ারম্যন মেম্বারদের নিকট বারবার যাচ্ছেন। কিন্ত কোন লাভ হয়নি । গতকাল শুক্রবার বেলা ১১ টায় সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে ভুক্তভোগী আবেদা বেগম (৫০) সংবাদ সম্মেলনে বলেন , তার ছোট ছেলে মো. ইলিয়াস মোল্লা (৩২) পাশের পুকুরে শখ করে গোসল ও মাছ ধরতে যায়। ছোট ছেলে ঢাকায় কাজ করে, করোনা ভাইরাসের কারণে সে বাড়ি এসেছে। গত ২৯ মার্চ দুপুরে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গেলে মো. গণি মোল্লা (৬৫) তাদের গালিগালাজ করে। প্রতিবাদে আমার ছেলে তাকে বলেছে পুকুরেতো মাছ চাষ করে নাই। তাছাড়া কিছুদিন আগে গনি মিয়াদের নিকট থেকে ৫ শতাংশ জমি ওয়ারিস ফেরত নেওয়ায় তারা রাগ করেছে। গনি মিয়া উত্তেজিত হয়ে তার বাড়ির লোকজনকে ডাকে। তারা এসে আমার ছেলেকে লাঠি সোটা দিয়ে মারধর করে। আমি বাড়ি থেকে দৌড়ে গিয়ে ছেলেকে নিয়ে আসি। একটু পরেই আমাদের বাড়িতে তাদের বাড়ির লোকজন এসে হামলা করে। সে সময় তাদের বাড়ির লোকজনের কোন লাঠির আঘাতে গনি মোল্লা আহত হয়। তার মাথার পাশে ফেটে যায় ৩ টি সেলাই হয়। তারা মামলা দিয়েছে আমার ছেলে চাপাটি দিয়ে নাকি কুপিয়েছে। আমার বড় ছেলে মো. আরিফ মোল্লা (৩৫) সে বিদেশ থেকে গত দুই মাস আগে ছুটিতে বাড়ি আসে। আমাদের বাড়ি এসে আমাদে কে মারধর করল, আমার ২ ছেলে আহত হলো। আবার আমার ২ ছেলেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে জেলে পাঠালো। আমার স্বামীকে মামলা দিলো। বাড়িতে রাতে পুলিশ পাঠায় আমাকে সহ ধরার জন্য আমরা এখন এই করোনা ভাইরাসের দুর্যোগে মিথ্যা মামলায় পালিয়ে বেড়াচ্ছি। পুলিশ তদন্ত না করেই মামলা নিয়ে আমাদের হয়রানী করছে। এ মামলা থেকে এই সময়ে পরিত্রান চাই।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!