শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

পারিবারিক ভাবে ধামাচাপা সিরাজদিখানে ৭ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ২৯ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানের মালখানগর হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী রিম্পা মন্ডল (১৩) এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার মালখানগর ইউনিয়নের কৈবর্ত্যসার গ্রামের রিপন মন্ডলের মেয়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে তার নিজ বাড়িতে। তরিঘরি রাত সাড়ে ১০ টার দিকে পাশের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর শ^শানে তাকে দাহ করা হয়। এ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে । এলাকাবাসী ও আশপাশের লোকজন জানায়, ফুটফুটে মেয়েটিকে মৃত্যুর ২ ঘন্টা আগেও বাড়ির সামনে অন্য শিমুদের সাথে খেলাধুলা করতে দেখেছে। দুপুরে বাড়ির সামনের পুকুরে সাঁতার কাটতে দেখেছে কেউ। সেদিন স্কুল করে সুস্থ্য অবস্থায় বাড়ি ফিরেছে। সন্ধ্যার পরে ঐ বাড়িতে কি হয়েছে কেউ বলতে পারেনি। তবে মেয়েটির মৃত্যুতে তাদের বাড়িতে কোন শোকের মাতম নেই। মেয়েটির মৃত্যুর পর পাশের বাড়ির অনেকে জানতে পারেন নি যে, রিম্পার মৃত্যু হয়েছে। কোন কন্নার রোল শোনেননি এলাকাাবাসী। মৃত্যুর পর মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল রাত ৯টার দিকে। তারপর সাড়ে ১০ টায় দাহ করা হয়েছে। পরদিন এলাকাসাবাসী জানতে পেরে অনেকে ভাবছেন, কোন একটা ঘটনা বা রহস্য লুকিয়ে আছে এই রিম্পার মৃত্যুর সাথে। এলাকাবাসী আরো জানান মেয়েটির বাবা কোন কাজ করে না। কিন্তু অবৈধ কিছু ব্যবসা যেমন পিলার, ম্যাগনেট, কয়েন বর্তমানে মাদকের সাথে জরিত হয়েছে। এসব কারনেই কোন ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। এ বিষয়ে রিম্পার বাবা রিপন মন্ডল ও চাচা গোপী মন্ডল জানান বেশ কয়েকদিন ধরে ঠান্ডা জ¦র ও কাশি ছিল তার। বাজার থেকে কাশির সিরাপ এনে খাইয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ বেশ কয়েকবার বমি করে নিস্তেজ হয়ে যায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিম্পার মামা বাড়ি টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুরে তাই সেখানে নিয়ে শ^শানে রাত সাড়ে ১০ টার দিকে শেষকৃত্য করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদ্জ্জিামান জানান, রাত সাড়ে ৮টার পর হাসপাতালে মেয়েটির বাবা, মা’সহ কয়েকজন আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কেউ মেরেছে বা তার বাবা-মায়ের কোন অভিযোগ এবং শরীরে কোন চিহ্ন না থাকায় লাশ আটক ও পুলিশকে খবর দেওয়া হয়নি। সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান বিষয়টি আমাকে কেউ অবহিত করেন নাই। আমার এ বিষয়ে কোন কিছু জানা নাই।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!