শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নোয়াখালীতে বিবস্ত্র করে নারী ধর্ষন ও নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

 প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ৬ অক্টোবর, ২০২০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অনৈতিক কাজের অপবাদ দিয়ে এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ ও শিক্ষার্থীদের উদ্যোগে মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন রাস্তায় ঘন্টা ব্যপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মালখানগর ইউনিয়ন ছাত্রলীগ ও কলেজের শিক্ষার্থীসহ ওইলাকার বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন কর্মসূচিতে বর্বরোচিত ওই নারীকে ধর্ষন ও নির্যাতনের ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান হয়। মালখানগর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভিপি ওমর ফারুকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান পুত্র আনিসুর রহমান রিয়াদ। তিনি বলেন, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকরা যে দলেরই হোক তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষকরা দেশ ও জাতির শত্রু।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী মকবুল হোসেন আনু, সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন, যুগ্ন সম্পাদক জামান, মালখানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মামুন হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা নিশাত মৃধা, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শুভ পোদ্দার, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান,ফয়সাল,নিলয়,মিথুন প্রমুখ।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!