রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নিবন্ধনহীন ওষুধ লিখলে চিকিৎসকের শাস্তি

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ১৫ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

ব্যবস্থাপত্রে নিবন্ধনহীন ওষুধ লিখলে চিকিৎসকের শাস্তি প্রদানে আইন সংশোধনের প্রস্তাব রেখে ‘জাতীয় ওষুধনীতি-২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিউল আলম বলেন, ‘বর্তমানে আমরা ১২২টি দেশে ওষুধ রফতানি করি। তাই বিশ্ববাজারে টিকে থাকতে ওষুধের মান নিয়ন্ত্রণ খুবই জরুরি হয়ে পড়েছে। ওষুধের মান নিয়ন্ত্রণের জন্য একটি নতুন কর্তৃপক্ষ গঠন করা হবে। যার নাম হবে ন্যাশনাল রেগুলেটরি অথরিটি (এনআরএ)। এ কর্তৃপক্ষ ওষুধ নিবন্ধন ও কাঁচামাল নিশ্চিতকরণের কাজ করবে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০০৫ সালে দেশে প্রথম ওষুধ নীতিমালা হয়েছিল। গত ১১ বছরে তার কোনো পরিবর্তন হয়নি। তাই নীতিমালা আপডেট করার জন্য এ নতুন আইনের প্রয়োজন হয়েছে। কারণ এরই মধ্যে ওষুধ শিল্পে অগ্রগতির জন্য বাংলাদেশ অনেক দেশের স্বীকৃতি সনদ পেয়েছে।

আগের ওষুধনীতিতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করা হলে শাস্তি বিধানের বিষয়ে কোনো দিকনির্দেশনা ছিল না। নতুন ওষুধনীতিতে বলা আছে, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী প্রতি বছর অন্তত একবার ওষুধের মূল্য হালনাগাদ করা হবে। জনগণের অবগতির জন্য সব ওষুধের খুচরা মূল্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এছাড়া সভায়, ‘কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আইন-২০১৬’, ‘নজরুল ইনস্টিটিউট আইন-২০১৬’, ‘জাতীয় ক্রিড়া পরিষদ আইন-২০১৬’ এর খসড়ারও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!