রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ডেমরায় ইশরাকের ওপর ফুলবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেমরা এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল তিনি ডেমরার স্টাফ কোয়াটারে পৌঁছিলে শত শত নারী তাকে ফুলবৃষ্টিতে ভরিয়ে দেয়। ফুলের পাপড়ি ছিড়িয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে গ্রহণ করেন। মূহুর্তেই হাজার হাজার লোক সমাগম ঘটে। রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এই সরকারের ওপর যখন জনগণের আস্থা হারিয়ে গেছে, তখন তারা পরিকল্পিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তাদের উদ্দেশ্য ছিল একটি ফরমায়েশি রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকা। তাদের উদ্দেশ্যই ছিল, জোর করে ক্ষমতায় থাকবে। গতকাল মঙ্গলবার নির্বাচনী প্রচারণার ১২তম দিনে ডেমরা স্টাফ কোয়াটার হোসেন মার্কেটের সামনে গণসংযোগ করেন। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আল নোমান প্রমুখ। তারা ডেমরার কয়েকটি এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ইশরাক বলেন, ঢাকা শহরসহ আওয়ামী লীগ সরকার গোটা বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে। মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। আওয়ামী অপশাসনে দুঃশাসন ও অবৈধ সরকারের বিরুদ্ধে আজকে জনগণ জাগ্রত হয়েছে। আগামী পহেলা ফেব্রুয়ারি কোনো ষড়যন্ত্র কাজ করবে না। তিনি আরো বলেন আমার বিশ্বাস আপনারা এভাবেই মাঠে থাকবেন। আমরা বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং সেখান থেকেই এই সরকারের পতনের আন্দোলন চ‚ড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা এভাবে যদি মাঠে থাকি, কোনো অপশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। ডেমরাবাসী ধানের শীষের সমর্থনে ইশরাক হোসেনের জন্য যে গণজোয়ার সৃষ্টি করেছেন এ জন্য আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এই পথসভার মাধ্যমে আজকে প্রমাণিত হয় পুরো ঢাকার শহরে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, এই ধানের শীষ মার্কা জিয়াউর রহমানের মার্কা, ধানের শীষ মার্কা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, এই মার্কা দেশনায়ক তারেক রহমানের ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের।

খন্দকার মোশাররফ বলেন, বাংলাদেশ আজকে যে অন্যায়-অত্যাচার, নির্যাতন অপশাসন ও স্বৈরশাসন চলছে তার হাত থেকে রক্ষা করতে হলে ঢাকাবাসীকে শপথ নিতে হবে। এর জন্য আপনাদের কাছে আগামী পহেলা তারিখের নির্বাচন একটি বড় সুযোগ। দেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!