বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ২ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

মুন্সীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
শনিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার সরদারপাড়ার পূয়াপুল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সুরুজ মিয়া (৭৫) ময়মনসিংহের মীর কাঁঠালিয়া গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কোটগাঁও এলাকার ইসলাম শেখের বাড়ির ভাড়াটিয়া। সুরুজ মিয়া পাঁচ ছেলে ও এক মেয়ের জনক।
জানা যায়, রাতে সুরুজ মিয়ার ঘোঙ্গানীর শব্দ পেয়ে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে রাতেই সে মারা যায়।
মুন্সীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খন্দকার আসফাকুজ্জামান জানান, এ ঘটনায় রক্তমাখা ছুরি ও সিপাহীপাড়া এলাকা থেকে চুরি যাওয়া অটো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!