বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনার প্রধান আসামী জাকির গ্রেপ্তার সিরাজদিখানে হাইওয়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

 সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের ঢাকা- মাওয়া মহাসড়কে চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনার বরযাত্রী ৯ জন নিহতের ঘটনার প্রধান আসামী স্বাধীন পরিবহন বাস চালক মো. জাকির হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় সিরাজদিখান উপজেলার নিমতলার সুখের ঠিকানায় অবস্থিত হাঁসাড়া হাইওয়ে থানায় এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন গাজীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার আলী আহমদ খান। পুলিশ সুপার জানান, হাঁসাড়া হাইওয়ে থানান উপ-পরিদর্শক মো. কামরুল হাসানের নেতৃত্বে একটি পুলিশ টিম চাঞ্চল্যকর দুর্ঘটনায় ৯ জন নিহত মামলার প্রধান আসামী মো. জাকির হোসেন (২৮) কে আজ (গতকাল) বৃহস্পতিবার সকাল ৮ টায় সিরাজদিখান উপজেলার নিমতলা নামক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। স্বাধীন পরিবহনের বাসটি মাত্রাতিরক্ত ও বেপোররোয়া গতিতে বাস চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে তদন্তে পাওয়া যায়। আসামী গ্রেপ্তারে স্থানীয় সোর্সের সহায়তার পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (নারায়নগঞ্জ হাইওয়ে সার্কেল) জিসানুল হক, হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বাছেদ প্রমুখ। উল্লেখ্য গত ২০১৯ সালের ২২ শে অক্টোবরে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ষোলঘর বাসস্ট্যান্ডে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোর সংঘর্ষে ৯ জন নিহত হয়। দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়ক দিয়ে স্বাধীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে মাওয়া যাচ্ছি অন্যদিকে বরযাত্রীবাহী একটি মাইক্রো ঢাকার দিকে যাচ্ছিল। পথে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় পৌঁছলে বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ৮ বরযাত্রী।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!