বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

গরিবের ৫৬০ বস্তা চালসহ আ’লীগ চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ৭ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান তরিকুল ইসলামের বাড়ি থেকে সরকারি খাদ্য কর্মসূচির ৫৬০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

এ সময় ইউপি চেয়ারম্যানসহ, চালের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন জর্জকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামানের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু গ্রামে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালানো হয়।

এ অভিযানে এসব চাল উদ্ধার ও তাদের আটক করা হয়। বস্তাগুলোর গায়ে লিখা আছে, শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ। যা সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির জন্য দরিদ্র শ্রেণির মানুষের ১০ টাকা কেজির চাল।

নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১০ কেজি হারে চাল বিক্রি করার কথা থাকলেও বালিয়াডাঙ্গা ইউনিয়নের চাল বিক্রির যে তালিকা পাওয়া গেছে সেখানেও রয়েছে বিভিন্ন গড়মিল ও অনিয়ম। এমনকি রাতের অভিযানে বালিয়াডাঙ্গা ইউনিয়নের নসিপুরে যে গোডাউন রয়েছে, সেখানে কোনো চাল পাওয়া যায়নি।

৫৬০ বস্তা চালের বস্তা পাওয়া গেলেও প্রায় ১ হাজার ৩০ বস্তা চালের তথ্য লাপাত্তা রয়েছে বলে জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় চেয়ারম্যান তরিকুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ-আল-মামুন জর্জের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুল ইসলাম বাদী হয়ে বুধবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। এরপর তাদের আদালতে পাঠানো হয়েছে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!