বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

কোরআন-হাদিস অনুযায়ী আমাদের সবার চলা উচিত: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ১৭ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ নানা বিষয়ে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে না পারার বিষয়টিকে দুঃখজনক আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোরআন- হাদিসে আমাদের যেসব নির্দেশনা দেয়া হয়েছে সে অনুযায়ী আমাদের সবার চলা উচিত।

তিনি বলেন, আল্লাহ তায়ালাই শেষ বিচারের মালিক। সুতরাং কে মুসলমান আর কে মুসলমান নয় এটি বিচারের দায়িত্ব আমাদের নয়।

রোববার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

কথাগুলো ওআইসি সম্মেলনে তুলে ধরেছেন বলেও জানান তিনি।

জঙ্গিবাদের ভয়াবহতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেহেশতে যাওয়ার আগ্রহে এখন অনেক তরুণ বিভিন্ন উগ্রবাদি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এটি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করছে। মনে হয় মানুষকে মারতে পারলেই বেহেশতের দিকে দু কদম এগিয়ে যাচ্ছে। যারা এভাবে মারা গিয়েছে তারা কি কেউ বেহেশত থেকে এমন ম্যাসেজ পাঠাতে পেরেছে যে আমরা খুব আরামে আছি?

জঙ্গিবাদের সঙ্গে শুধু মাদ্রাসা ছাত্ররা জড়িত নয় জানিয়ে শেখ হাসিনা বলেন, এক সময় ধারণা করা হতো শুধু কওমি মাদ্রাসার ছেলেরাই এসব কাজের সঙ্গে জড়িত। কিন্তু এখন কী দেখা যাচ্ছে? ইংলিশ মিডিয়ামসহ বিত্তশালী ছেলেরাও জঙ্গিবাদি কর্মকাণ্ডে জড়িত হয়ে যাচ্ছে। কাজেই এগুলোর বিষয়ে আমাদের সচেতন হতে হবে।

ওআইসি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের নিজেদের মধ্যকার জাতিগত দ্বন্দ্ব-সংঘাত বন্ধের ওপর গুরুত্বারোপ করেছেন জানিয়ে বলেন, মুসলমানদের নিজেদের এমন সংঘাতে জড়িয়ে কাদের লাভ হচ্ছে? এর ফলে লাভবান হচ্ছে কেবল অস্ত্র ব্যবসায়ীরা।

আমরা (মুসলিমরা) নিজেরাই বিশ্বের মধ্যে বিভিন্ন প্রান্তে যুদ্ধরত রয়েছি আর মুনাফা লুটছে অস্ত্র ব্যবসায়ীরা। রণক্ষেত্র হচ্ছে মুসলিম দেশগুলো। রক্ত ঝরছে মুসলমানদের।

ওআইসিকে মুসলমানদের অন্তর্ঘাতমূলক দ্বন্দ্ব নিরসনে সোচ্চার হতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কার তরীকা ভালো আর কার তরীকা ভালো নয়, এটি আমরা নির্ধারিত করতে পারি না। তাই এসব দ্বন্দ্ব থামাতে ওআইসিকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এ দাবিটা সবসময় আমি ওআইসিতে করে আসছি এবং করে যাবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে আমরা মাথানত করি না। আমার বাবাও করেন নাই।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!