শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কেশবপুর উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হচ্ছেন নায়িকা শাবানা

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, ৪ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিকসহ গণসংযোগ শুরু করতে কেশবপুরে আসছেন। মঙ্গলবার সকালে তারা কেশবপুর আসবেন। ওয়াহিদ সাদিক প্রতিনিধিকে তাদের আগমন নিশ্চিত করেছেন। তাদের আগমন উপলক্ষে কেশবপুরে তোরণ নির্মাণ করা হয়েছে। চলছে মঞ্চ নির্মাণের কাজ। তারা বড়েঙ্গা গ্রাম থেকে গণসংযোগ শুরু করবেন।

এ ঘটনা কেশবপুরে চাউর হলে সব স্তরের মানুষের মাঝে ‘টক অব দ্যা কেশবপুরে’পরিণত হয়েছে। বিশেষ করে কেশবপুরের এমপি সাবেক জনপ্রশাসন মন্ত্রীর মৃত্যুর পর কেশবপুরে চলছে নানা রাজনৈতিক সমীকরণ। কে হবেন আগামীতে উপ নির্বাচনে নৌকার প্রার্থী, এই প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে কেশবপুর শাখা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এর মধ্যে শাবানার আগমন এলাকায় নতুন মাত্রা পেয়েছে।

ইতিপূর্বে যে কয়বার শাবানা কেশবপুরে এসেছেন তিনি কখনো জনসভা করেননি। এবার গণসংযোগের তাদের আগমনের জন্য বড়েঙ্গা গ্রামে তোরণ নির্মাণ করা হয়েছে। প্রচার চলেছে এলাকায়। শাবানার স্বামী ওয়াহিদ সাদিকের বাড়ি কেশবপুরের বড়েঙ্গা গ্রামে। প্রয়াত সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকের স্বামী প্রয়াত শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের বাড়িও কেশবপুরের বড়েঙ্গা গ্রামে। বড়েঙ্গা গ্রামের একই উঠানের দুই প্রান্তে দুইজনের শ্বশুরবাড়ি।

শাবানার নিকটজন সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল হালিমের বাড়িও একই উঠানের অপর প্রান্তে।

আবদুল হালিমের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল-নুর-আহসান বাচ্চু জানান, এবার শাবানা এবং তার স্বামীর কেশবপুর সফর নির্বাচনী গণসংযোগের অংশ। তিনি কেশবপুর থেকে নির্বাচনের আশা ব্যক্ত করছেন। কেশবপুরে আগামী সংসদ উপনির্বাচনে তাদের অবস্থান স্পষ্ট করবেন। নির্বাচন করার প্রস্তুতি কথা জানাবেন।

পাঁজিয়ার গড়ভাঙ্গা গ্রামের আবদুল করিম বলেন, ‘কেশবপুরের জন্য একজন উদার সংসদ সদস্য চান কেশবপুরের মানুষ। তারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী হলেও অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে এই সময়েও। শাবানা মনোনয়ন পেলে এবং জয়লাভ করলে সাধারণ জনগণ ভালো থাকবেন বলে তিনি দাবি করেন।’

কেশবপুর প্রেসক্লাব সংলগ্ন চায়ের দোকানে বসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আলোচনার মূখ্য বিষয় ছিল শাবানার কেশবপুর সফরকে নিয়ে।

শাবানার স্বামী ওয়াহিদ সাদিক বলেন, ‘তারা নির্বাচনী গণসংযোগে আসছেন। তাদের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সরকার প্রধানের সঙ্গে কথা হয়েছে। এরপর তারা কেশবপুরে আসছেন গণসংযোগে।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ইসমত আরা সাদেক ২১ জানুয়ারি মারা যান। জাতীয় সংসদে ২৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করা হয়। তথ্যসুত্র- যুগান্তর

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!