রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

কৃষ্ণচূড়ার রক্তিম রঙে সেজেছে প্রকৃতি

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ২৮ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাই যখন আপন নীড়ে। ঠিক তখনি প্রকৃতি সাজতে শুরু করেছে তার আপন সাজে। মাখতে শুরু করেছে নানা রঙ। গ্রীষ্মের সবচেয়ে উল্লেখযোগ্য ফুলটির নাম কৃষ্ণচূড়া। প্রতিবারের মতো বৈশাখের শুরুতেই ফুটতে শুরু করেছিল বিভিন্ন এলাকায়। এখনো সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকায় দেখে মেলে কৃষ্ণচূড়া ফুলের। ইচ্ছে থাকলেও প্রকৃতির এই অপরূপ সৌন্দযের্য উপভোগ করার সাদ্য যেন কারোরই নেই। করোনার প্রাদুর্ভাবের ফলে একজন অন্যজনের মুখ দেখা থেকেও যেন বঞ্চিত। প্রকৃতির এমন সাজ মানুষের মনকে রাঙানোর সৌভাগ্য হারিয়েছে। তবুও গাছে গাছে ফুটছে কৃষ্ণচুড়া ফুল। সারাবছর কৃষ্ণচূড়ার গাছগুলো তেমন চোখে না পরলেও বৈশাখ মাসে লাল ও হলুদ টুকটুকে ফুল ফুটতেই বদলে যায় প্রকৃতির দৃশ্যপট। বড়ষড় গাছে বিস্তৃর্ণ ডালপালা গুলোয় ফুলে ফুলে ছেয়ে যায়। যা দেখে মন যতই খারাপ থাকুক না কেন ভালো না হয়ে যেন উপায় নেই। চার দেয়ালের ভেতর থেকে থেকে জীবনের রঙ কেমন যেন চুপশে গেছে। বর্তমানে সিরাজদিখান উপজেলার অধিকাংশ সড়কের দুই ধারে, বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসার পাশে, পুরনো ভবনের পাশে ফুলে ফুলে ছেয়ে আছে কৃষ্ণচূড়া।  গত কয়েকদিন কোলা ভিলেজ পার্ক, পশ্চিম কোলা মাদ্রাসা, ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিসসহ কয়েকটি এলাকা ঘুরে মনে হয়েছে, এ গ্রাম যেনো কৃষ্ণচূড়ার। শনিবার ও রবিবার কয়েক দফা বৃষ্টি হয়েছে। দমকা হাওয়াও ছিল। হয়তো তাই কিছু ফুল নিচে পড়েছিল। কিন্তু দেখার বা কুড়োনোর লোক নেই!

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!