শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি পেলেন সিরাজদিখানের কৃষকরা

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, ২৯ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : করোনার কারণে ধান কাটার জন্য শ্রমিক সংকট মোকাবেলায় এবং সঠিক সময়ে জমির ধান কেটে ঘরে তোলার লক্ষ্যে সিরাজদিখান উপজেলায় সরকারি ৫০% ভর্তুকি মূল্যে ৩ জন কৃষকের মাঝে ২ টি কম্বাইন হারভেস্টার ও ১ টি রিপার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার ও কৃষি কর্মকর্তা সুভোধ চন্দ্র রায় ২ টি কম্বাইন হারভেস্টার ও ১ টি রিপারের চাবি ৩ জন কৃষকের হাতে তোলে দেন । ১ টি কম্বাইন হারভেস্টার পেলেন শেখরনগর ইউনিয়নের শেখরনগর গ্রামের কৃষক মো.একরাম শেখ(৪৫) ও ১ টি কম্বাইন হারভেস্টার পেলেন মালখানগর ইউনিয়নের ফেগুনাসা গ্রামের কৃষক সঞ্জীব দাস(৪০) ও ১ টি রিপার পেলেন লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামের মো.রায়হান । এ বিষয়ে সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, কৃষকরা যাতে সঠিক সময়ে ধান কেটে ঘরে তুলতে পারেন সে লক্ষ্যে সরকার ৫০% ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার ও রিপার দেয়া হয়েছে। তিনি বলেন, কম্বাইন্ড হার্ভেস্টারের বাজার মূল্য ২৮ লাখ টাকা। এতে সরকার ভর্তুকি দিচ্ছে ১৪ লাখ টাকা। আর কৃষক দিয়েছেন ১৪ লাখ টাকা। রিপার বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা, সরকার ভর্তুকি দিচ্ছে ৯০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার বলেন- করোনা ভাইরাসের কারণে ধান কাটার জন্য শ্রমিক সংকট মোকাবেলায় এবং সঠিক সময়ে জমির ধান কেটে ঘরে তোলার লক্ষে কৃষকের লাভের কথা ভেবেই সরকারের ভর্তুকি মূল্যে ২ টি কম্বাইন হারভেস্টার ও ১ টি রিপার বিতরণ করা হয় । মেশিনটির যাতে সঠিক ব্যবহার হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!