সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ক’হাত দূরত্বেই মেয়ে, কোলে নিতে না পেরে চোখ ছলছল পুলিশ বাবার

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, ৭ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

বিশ্বব্যাপী ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসের বিস্তার রোধে অন্যান্য দেশের মতো ভারতেও ঘোষণা করা হয়েছে লকডাউন। আর এ লকডাউন বাস্তবায়নের গুরু দায়িত্ব পালন করছেন পুলিশ বাহিনী। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে সড়কসহ দেশের বিভিন্ন স্থানে কাজ করছে পুলিশ।

করোনার বিস্তার রোধের মানুষের মাঝে সামাজিক দূরত্ব ও বাড়িতে অবস্থানের বিষয়টি নিশ্চিতে নিরলস কাজ করে চলেছে আইনশৃঙ্খলা বাহিনীর এ সদস্যরা। তবে এত কিছু করার পর এই সমস্ত পুলিশকর্মীদের নিজেদের অবস্থা কেমন? তাদের পারিবারিক ছবিটাই বা কেমন? সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে তারা কি দূরে সরে গেছেন পরিবারের থেকে? পরিবারের কাউকে যাকে এই সংক্রমণ স্পর্শ না করতে পারে তার জন্য কী করছেন তাঁরা? সেই কথা জানাচ্ছেন ভোপালের এক পুলিশ অফিসার। তার বর্তমান পরিস্থিতি জানলে চোখে জল আসবে সবারই।

পুলিশ অফিসার নির্মল কুমার শ্রীবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিসহ শেয়ার করেছেন তার দুঃখের কাহিনী। তিনি টুকোগঞ্জ থানার দায়িত্বে আছেন।

পোস্টে শ্রীবাস লিখেছেন, ‘সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সংক্রমণের বিরুদ্ধে লড়ছি। প্রয়োজনে ৪৮ ঘণ্টাও ডিউটি করতে হচ্ছে। তাতে দুঃখ নেই। কষ্ট হচ্ছে খুব যখন বাড়ি গিয়ে একপাশে বসে খাবার খাই। আর দূর থেকে আমাকে অবাক চোখে দেখে আমার ছোট্ট মেয়ে। ও অবুঝ চোখে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে দেখে। আর হাজার ইচ্ছে সত্ত্বেও ওকে আমি কোলে তুলতে পারি না! ভয় করে, যদি ওর মধ্যে আমার রোগ ছড়িয়ে পড়ে।’

পুলিশ ইন্সপেক্টর নির্মলের পোস্ট করা ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, তিনি বসে খাবার খাচ্ছেন। উল্টোনো বালতিকে টেবিল বানিয়ে তার ওপর থালা রেখে খাচ্ছেন। আর ছোট্ট মেয়ে দূরে দাঁড়িয়ে বাবাকে দেখছে।

পুলিশ কর্মীর এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মনে ব্যাপক দাগ কেটেছে।

উল্লেখ্য, ভারতে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৫৮৮ জন আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাসে প্রাণ গেছে ৯৯ জনের। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৫ লাখ ২৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ৬৬ হাজারের বেশি মানুষের।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!