বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই সফর, ১৪৪৮ হিজরি

করোনা মোকাবেলায় মাহী বি চৌধুরী এমপি’র আহবান

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ১০ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় করোনা পরিস্থিতি মোকাবেলায় মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকা (শ্রীনগর ও সিরাজদিখান) উপজেলার সর্ব সাধারণের প্রতি সরকার ঘোষিত সকল নির্দেশনা মেনে ঘরে থাকার জন্য মাহী বি চৌধুরী- এমপি আহবান জানিয়েছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন। তিনি বলেন, ডিসি সাহেবের সাথে কথা হয়েছে। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাতায়াত বন্ধ করতে হবে এরকম সিদ্ধান্ত ইতোমধ্যেই নেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ইউনিয়নের প্রবেশ পথসমূহে ব্যারিকেড স্থাপন করে চলাচল নিয়ন্ত্রণ করবেন। তবে জরুরী পরিসেবা খাদ্য, চিকিৎসা, ঔষধ ও কৃষিপণ্য সরবরাহের যানবাহন ও স্বেচ্ছাসেবীকর্মী এর আওতামুক্ত থাকবে। এখানে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য যে কোন জেলার চাইতে আমাদের এখানে অক্সিজেন বেশী মজুদ রয়েছে। যারা জ্বর, সর্দিতে ভূগছেন তারা যেন রোগ গোপন না করে চিকিৎসা সেবা নিতে আসেন। ভয় পেয়ে রোগ গোপন করে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন না তারাই বেশী ক্ষতিগ্রস্ত হবেন। ভয়ের কোনও কারণ নেই। তবে কেউ কেউ মনে করছেন, কম বয়স্করা করোনায় আক্রান্ত হবেনা এধারনা ভুল।
তিনি আরো বলেন, ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে এসে আটকা পরে গেছি। তবুও করোনা সংক্রমণ রোধে আমার নির্বাচনী এলাকার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়ে সমস্ত ব্যবস্থা গ্রহন করেছি। করোনার ভেক্সিন খুব শীঘ্র আসবে বলে মনে হচ্ছেনা। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রত্যেককে বাধ্যতামূলক অনেক ধরনের অভ্যাস পরিত্যাগ করতে হবে। তাহলে আমরা একটা নতুন পৃথিবী পবো। তা না হলে আমাদের মারাত্বক ক্ষতির মুখে পরতে হবে। সমস্ত ডাক্তার, পুলিশদের জন্য পিপিইসহ তাদের সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করতে হবে। তারা যদি করোনায় আক্রান্ত হয়ে যান তাহলে রোগীদের জন্য কাজ করার লোক থাকবেনা। মাহী বি চৌধুরী বলেন, মসজিদ বন্ধ করা হয়নি বরং প্রতিটি ঘরকে আল্লাহ মসজিদ বানানোর একটি সুযোগ করে দিয়েছেন। এখন থেকেই আমাদের সর্তক অবস্থানে থাকতে হবে। নিজে মাস্ক পরবেন অন্য কেও মাস্ক পরতে বাধ্য করবেন। করোনা রোধে সরকারি বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। আপনি নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন , এ বলে সকলের প্রতি আহŸান রাখেন সাংসদ মাহী বি চৌধুরী।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!