রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

করোনা জয় করে হাসপাতাল ছাড়লেন আরও ১৮ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ৯ মে, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন আরও ১৮ পুলিশ সদস্য। তারা শুক্রবার (৮ মে) বিকেলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন।

করোনাভাইরাস ধরা পড়ার পর তারা বিভিন্ন সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চিকিৎসা প্রটোকল অনুযায়ী ১৮ পুলিশ সদস্যকে পরপর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুবারই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

এ পর্যন্ত করোনা আক্রান্ত ৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। আক্রান্ত পু‌লিশ সদস্য‌দের চি‌কিৎসায় কে‌ন্দ্রীয় পু‌লিশ হাসপাতা‌লে সব ধর‌নের ব্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে। পাশাপাশি ২৫০ শয্যাবি‌শিষ্ট বেসরকা‌রি ইমপালস হাসপাতাল আক্রান্ত পু‌লিশ সদস্য‌দের চি‌কিৎসার জন্য বন্দোবস্ত করা হ‌য়ে‌ছে। ছয়‌টি বিভাগীয় শহ‌রে হাসপাতাল ভাড়া ক‌রে সেখা‌নেও প্র‌য়োজনীয় সব সু‌বিধা যুক্ত করা হচ্ছে।

আক্রান্ত সদস্যদের সা‌র্বিক কল্যাণ নি‌শ্চিত কর‌তে ক‌ঠোর নি‌র্দেশনা দি‌য়ে‌ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তি‌নি ব্য‌ক্তিগতভা‌বে ইউ‌নিট কমান্ডার‌দের সঙ্গে কথা ব‌লে প্র‌তি‌নিয়ত আপ‌ডেট নি‌চ্ছেন ও প্রয়োজনীয় দিকনি‌র্দেশনা দি‌চ্ছেন।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!