মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

করোনাঃ সিরাজদিখানে প্রশাসন কর্তৃক ১০টি বাড়ী লকডাউন ঘোষনা 

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, ১০ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ করোনা আক্রান্ত মৃত ব্যক্তিকে দেখা ও জানাজায় অংশ নেওয়ায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের ১০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার বাড়ি গুলো লকডাউন ঘোষনা করেন। তিনি জানান, নিহতের দাফন সম্পন্ন করতে যাওয়া গোরখোদক বিল্লাল, নিহতের ভাই হাফেজ জাকারিয়া, নিকট আত্মীয় বাবু তালুকদার, নুরুজ্জামান, সফিউল্লাহসহ প্রতিবেশীদের বাড়ি গুলো লকডাউন করে লাল নিশানা টানিয়ে দেওয়া হয়। বাড়িঘর গুলোতে কাউকে প্রবেশ ও বাড়িঘর গুলোর কেউ যাতে বাইরে বেরুতে না পারে সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার ইছাপুরা এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদরাসা প্রাঙ্গনে করোনা আক্রান্ত ব্যক্তি মো. আব্দুল্লাহ আল ফারুকীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সহস্রাধিক মুসল্লি অংশ নেন। ওই মাদরাসার মুহতামিম ফারুকী পশ্চিম শিয়ালদি গ্রামের মমতাজ উদ্দিন মুন্সীর ছেলে। পরে নিজ গ্রামের বেপারী বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। ইউপি চেয়ারম্যান আরো জানান,বেশ কিছু দিন যাবৎ সে অসুস্থ্য ছিল বুধবার গুরুতর অসুস্থ্য হলে ঢাকার গেন্ডারিয়ার বাড়ি থেকে আব্দুল্লাহ আল ফারুকীকে প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা করোনা উপসর্গ দেখতে পেলে তার নমুনা সংগ্রহ করেন। পরে ওই দিন বিকাল দিকে তার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠায় ঢামেকের চিকিৎসকরা। এদিকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পরপরই সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এ সময় তার স্বজনরা আব্দুল্লাহর করোনা আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করার তথ্য গোপন করে লাশ নিয়ে চলে আসেন। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়িতে লাশ দাফন করেন। দাফনের বেশ কয়েক ঘন্টা পর রাতের দিকে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!