রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ওরশ থেকে ডেকে নিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ২৩ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

ওরশ মাহফিল থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বরগুনার বেতাগীতে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মীরাবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। থানায় মামলা হলেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি।

সূত্র জানায়, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিসা বাজার সংলগ্ন মীরাবাড়িতে মঙ্গলবার রাতে ওরশ মাহফিলের আয়োজন ছিল। সেখানে যাওয়া এক কিশোরীকে কৌশলে রাত সাড়ে ৮টার দিকে ডেকে নেয় স্থানীয় যুবক নাইম হোসেন (১৮)। কাছাকাছি একটি বাগানের মধ্যে নিয়ে নাইম এবং তার দুই বন্ধু সাগর হাওলাদার (১৭) ও নাইম (১৯) পালাক্রমে ধর্ষণ করে।

এদিকে রাত নয়টার দিকে কিশোরীর মা খোঁজ নিতে গিয়ে দেখেন মেয়ে ওরশ মাহফিলে নেই, আবার বাড়িতে ফেরেনি। পরে এলাকার লোকজন মিলে কিশোরীকে খোজাঁখুজি শুরু হয়। টর্চের আলো দেখে বাগানের ভেতর থেকে যুবকরা পালিয়ে যায়। পরে সেখান থেকে অচেতন কিশোরীকে উদ্ধার করেন স্থানীয়রা। চেতনা ফিরে কিশোরী মায়ের কাছে পাশবিক ঘটনার বর্নণা দেয়।

গণধর্ষণের এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসেনের বাবার নাম বারেক হাওলাদার। তার সহযোগী নাইম হকের বাবা নুরুল হক। আর সাগরের বাবা মোতালেব হাওলাদার। একই গ্রামে তাদের বাড়ি। ধর্ষণের এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

বেতাগী থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ‘ধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!