বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

উত্তরপ্রদেশে মাটির নীচে ৩ হাজার টন সোনার খোঁজ, মূল্যায়ন হয়নি, বলল জিএসআই

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

দেশ জুড়ে অর্থনৈতিক ঝিমুনি নিয়ে এক দিকে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়েই যেন কুবেরের ধনের সন্ধান মিলল এই ভারতের বুকে। উত্তরপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা সোনভদ্রে সম্প্রতি দু’টি স্বর্ণখনির সন্ধান পাওয়া গিয়েছে। সব মিলিয়ে সেখানে প্রায় ৩ হাজার টন সোনা মজুত রয়েছে বলে গবেষকদের প্রাথমিক অনুমান। এই মুহূর্তে গোটা দেশে সংরক্ষিত মোট সোনার পরিমাণের চেয়ে যা প্রায় পাঁচ গুণ বেশি। যদিও এই ধরনের কোনও তথ্য তাঁদের কেউ জানায়নি বলে দাবি করেছেন ভারতীয় ভূ-তত্ত্ব সর্বেক্ষণ  (জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া)-র ডিরেক্টর জেনারেল এম শ্রীধর। শনিবার কলকাতায় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘‘সোনভদ্রে কত পরিমাণ সোনা রয়েছে, তা জিএসআই মূল্যায়ন করেনি।’’

এম শ্রীধর আরও বলেন, ‘‘কোথাও কোনওরকম সম্পদ বা মূল্যবান ধাতুর হদিশ পেলে রাজ্য শাখাকে জানাই আমরা। ১৯৯৮-’৯৯ এবং ১৯৯৯-২০০০ সালে ওই এলাকায় থোঁড়াখুঁড়ি চালিয়েছি আমরা (জিএসআই নর্দার্ন রিজিয়ন)। উত্তরপ্রদেশের ডিজিএম-কে তার রিপোর্টও দিয়েছিলাম, যাতে পরবর্তী পদক্ষেপ করা যায়।’’

দীর্ঘ দিন ধরে খোঁড়াখুঁড়ি চালিয়ে জিএসআই সম্প্রতি ওই স্বর্ণখনির হদিশ পেয়েছে বলে শুক্রবার দাবি করেন সোনভদ্রের মাইনিং অফিসার কেকে রাই। তিনি জানান, সোন পাহাড়ি ও হরদি ব্লক এলাকায় দু’টি স্বর্ণখনির হদিশ মিলেছে। সোন পাহাড়ির খনিতে ২,৯৪৩.২৬ টন সোনা রয়েছে বলে ধারণা গবেষকদের। হরদি ব্লক এলাকার খনিটিতে রয়েছে প্রায় ৬৪৬.১৬ কেজি সোনা। সবমিলিয়ে যার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ কোটি টাকা। এ ছাড়াও ওই এলাকায় অন্য মূল্যবান খনিজ পদার্থের হদিশও মিলেছে বলে জানান কেকে রাই।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল প্রদত্ত হিসাব অনুযায়ী, এই মুহূর্তে সারা দেশে ৬২৬ টন সোনা সংরক্ষিত রয়েছে। অর্থাৎ সোনভদ্রের দু’টি খনিতে তার চেয়ে পাঁচ গুণ বেশি সোনা রয়েছে বলে জল্পনা শুরু হয়। টেন্ডারের মাধ্যমে খুব শীঘ্র সেগুলি নিলাম করা হবে বলে জানা যায়।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!