সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হলেন ৯২ বছরের বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ৫ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

ইউরোপের দেশ বেলজিয়ামের নাগরিক প্রবীণ নারী জর্জেট লেপল। তার বয়স ৯২ বছর। ইসলামের সৌন্দর্য দেখে প্রতিবেশির অনুপ্রেরণায় তিনি পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন।

প্রবীণ নারী জর্জেট লেপল-এর শেষ ৫০ বছরের প্রতিবেশি মুহাম্মাদ ও তার পরিবার। জর্জেট লেপলের মেয়ে ছাড়া পরিবারের কোনো সদস্য জীবিত না থাকার কারণে তিনি মুহাম্মাদের স্ত্রী ও তার পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন।

মুহাম্মাদ ও তার স্ত্রীর এক ছেলে ও ২ মেয়ের ছোট্ট পরিবারের সঙ্গী হলেন প্রবীণ এ নারী। প্রতিবেশি মুহাম্মাদের মা বেঁচে নেই। মাকে হারিয়ে মুহাম্মাদ পেয়েছেন নতুন মা।

জর্জেট লেপল মুহাম্মাদের পরিবারের সঙ্গে থাকাকালীন সময়ে কাছ থেকে দেখেন তাদের প্রার্থনা ও ইসলামে রীতিনীতি। এগুলোই তাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করে তোলে।

জর্জেট লেপল লক্ষ্য করেন, মুসলিম পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে কীভাবে কথা বলে, তার খোঁজ-খবর কীভাবে রাখে। তাদের পাস্পরিক সহযোগিতা, সেবা-যত্ন ও প্রার্থনা দেখে তার খুবই ভালো লাগছিলো।

জর্জেট পেপল বলেন, ‘তার নিজের মেয়ে রয়েছে কিন্তু সে মেয়ে তাকে ডাকে না, তার খোঁজ-খবরও রাখে না। অথচ মুহাম্মাদের পরিবার তার সঙ্গে সুন্দর আচরণ করে এবং সার্বক্ষণিক যত্ন নেয়। তাদের এ সদ্ব্যহার তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করে তোলে।

গত রমজান মাসে জর্জেট পেপল এই মুসলিম পরিবারের সঙ্গেই মরক্কো ভ্রমণ করেন। সেখানে তিনি অনেক লোকের এক সঙ্গে রোজা (উপবাস) পালন করতে দেখেন এবং একে অপরের যত্ন ও মেহমানদারি করতে দেখেন।

মরক্কো থাকাকালে তিনি এ চিন্তা করে হতবাক হয়ে যান যে, জীবনের শেষ সময়ে এসে তিনি ইসলামের সৌন্দর্য দেখতে পেলেন। তবে জর্জেট পেপল জীবনের শেষ সময়ে এসে ইসলামের সন্ধান পেয়েও আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি মুহাম্মাদের পরিবারের সঙ্গে মরক্কো থেকে ব্রাসেলসে ফিরে আসেন। তিনি ব্রাসেলস মসজিদে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করেন। নতুন নাম রাখেন ‘নূর ইসলাম’।

৯২ বছরের বৃদ্ধা জর্জেট পেপল এখন ‘নূর ইসলাম’।

বর্তমান সময়ে সত্যিই এটি বিস্ময়কর ঘটনা। ৯২ বছরের জর্জেট পেপল ইসলাম গ্রহণ করে তৈরি করলেন নতুন এক উদাহরণ। দেরিতে হলেও তিনি পেয়েছেন সত্যের সন্ধান। জীবনের শেষ সময়ে তিনি হয়ে ওঠবেন একজন ভালো মুসলিম নারী।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!