বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগের নেতৃত্বে পুনরায় শেখ হাসিনা-কাদের

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, ২১ ডিসেম্বর, ২০১৯

ছবি: আলোকিত সংবাদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা ৭ হাজার ৩৩৭ কাউন্সিলরের ভোটে তারা নির্বাচিত হন। এর আগে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে তারা কাউন্সিলরদের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসেন।এবার কাউন্সিলে ৩ সদস্যের নির্বাচন কমিশন কাজ করেছে। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমাহুন, সদস্য ছিলেন ড. মসিউর রহমান এবং প্রফেসর সাঈদুর রহমান৷সভাপতি পদে মনোনয়ন আহ্বান করা হলে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শেখ হাসিনা টানা নবমবারের মত সভাপতি নির্বাচিত হন। সব কাউন্সিলরের পক্ষ থেকে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আবদুল মতিন খসরু এবং সমর্থন করেন পীযুষ কান্তি ভট্টাচার্য্য।এরপর সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব চাওয়া হয় কাউন্সিলরদের কাছ থেকে। জাহাঙ্গীর কবির নানক ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন এবং আবদুর রহমান তার প্রস্তাব সমর্থন করেন। তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।এর আগে পৌষের শীতকে উপেক্ষা করে কাউন্সিলে ৭ হাজার ৩৩৭ জন কাউন্সিল এসে জড়ো হন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। নতুন নেতৃত্বের নির্বাচন করার আগে বিভিন্ন জেলা থেকে আগত কাউন্সিলরা বক্তব্য রাখেন।কাউন্সিল অধিবেশন উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন: বঙ্গবন্ধু আদর্শ মেনে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে রাজনীতি করতে হবে। সবাইকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে এবং সে জায়গা থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতি করতে হবে। আমি সামনে আরেকটি বই প্রকাশ করতে যাচ্ছি, বঙ্গবন্ধুকে নিয়ে গোয়েন্দা রিপোর্ট। তার বিরুদ্ধে কত অপপ্রচার ছিল, সব থাকবে সেখানে।’এবারের কাউন্সিলে শুরুতে সভাপতির বক্তব্যের পর সাধারণ সম্পাদক তার রিপোর্ট উপস্থাপন করেন। এরপর দলীয় ঘোষণাপত্র, দলীয় বাজেট এবং গঠনতন্ত্র পাস করা হয় কাউন্সিল থেকে।এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
০
০
০
০
সর্বমোট
০
০
০
০

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০

বিশ্বে

আক্রান্ত
০
সুস্থ
০
মৃত্যু
০
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে আশা সিমেন্টের ‘স্বপ্ন কারিগর’ ও মতবিনিময় সভা: অংশ নিলেন ১১০ জন কন্ট্রাক্টর শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল
error: Content is protected !!