বৃহস্পতিবার ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কারিগরি-মাদ্রাসার নন এমপিও শিক্ষকরাও প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছেন

 প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, ২১ জুলাই, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা বাবদ ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসসকে জানান, শিক্ষকদের জনপ্রতি ৫ হাজার টাকা ও কর্মচারীদের জনপ্রতি আড়াই হাজার টাকা করে এসব প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক ও ১০ হাজার ২০৪ জন কর্মচারীকে অনুদান প্রদান করা হবে।
তিনি বলেন, ‘করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা যে আর্থিক সংকটে পড়েছেন তা থেকে উত্তোরণে কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক ও ১০ হাজার ২০৪ জন কর্মচারীকে ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হবে।’
ইতোপূর্বে ১৩ হাজার ৯২৯টি কওমি মাদ্রাসার এতিম ও দুস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর অনুকূলে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১ শিরোনাম সিরাজদিখান  নির্মাণাধীন বাড়িতে রহস্যজনক মৃত্যু, অচেতন অবস্থায় উদ্ধার আরেক রংমিস্ত্রি শিরোনাম সিরাজদিখানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এমপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় শিরোনাম হাদির হত্যার প্রতিবাদে সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শিরোনাম প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হলো সরকারি খাল মোবাইল কোর্টে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা শিরোনাম জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা শিরোনাম বিএনপি নেতা এরশাদ উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিরোনাম বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই
error: Content is protected !!